Follow us

ঈদে সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে অপো’র নতুন মাইক্রোফিল্ম

 

নিজস্ব প্রতিবেদক ::  এবারের ঈদে সবার মাঝে আনন্দ ভাগাভাগির জন্য সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো প্রচার করছে নতুন মাইক্রোফিল্ম। ‘শেয়ারিং ইন এভরি মোমেন্ট’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন মাইক্রো ফিল্ম উন্মোচন করলো অপো বাংলাদেশ। উদ্দেশ্য- করোনার কারণে পিছিয়ে পড়া মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। মাইক্রো ফিল্মটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ঢাকা শহরের দু’টি প্রাণকেন্দ্রে প্রচারিত হচ্ছে।

অপো জানায়, মহামারির কারণে এবারের ঈদটা একটু ভিন্ন রকমের। আমাদের চারপাশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এমন মানুষের ভোগান্তির শেষ নেই। এসব মানুষের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে স্বচ্ছলদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অপো। অপো চায় মাইক্রোফিল্মটি দেখে সমাজের অন্যরা এগিয়ে আসুক।

এ ফিল্মে মডেল হয়েছেন অপো’র এফ সিরিজের প্রোডাক্ট অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সাফা কবির। মাইক্রো ফিল্মে দুজনকে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে নিবাসীদের সাথে সুন্দর মুহুর্ত ভাগ করে নিতে দেখা যায়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে অপো বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউবে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ৮ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫