নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও করোনা মহামারি মোকাবিলায় দিনরাত কাজ করছেন। করোনায় ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে র্যাব সদস্যদের জন্য ৫০০০ এন নাইনটিফাইভ মাস্ক ও ১০০০ হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
গতকাল বুধবার (৫ মে) দুপুরে ঢাকার কুর্মিটোলায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে র্যাব সদস্যদের জন্যে উপহার সামগ্রী হস্তান্তর করেন। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম) নিজ সংস্থা পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন।
উপহার সামগ্রী গ্রহণের পর র্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম) বলেন, র্যাব সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রীগুলো উপকারে আসবে। এমন উপহারের জন্য‘নগদ’-কে ধন্যবাদ।
‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, দেশের সব পেশার মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা ‘নগদ’-এর পক্ষ থেকে সামান্য এই উপহার দিয়ে র্যাব সদস্যদের পাশে থাকতে পেরে আনন্দ বোধ করছি।
উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাউসার (অব.), হেড অব এলইএ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াাড্রন লিডার আসমা (অব.) উপস্থিত ছিলেন।
এসময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ (বিপিএম, পিএসসি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, (পিপিএম) ও পরিচালক (তদন্ত) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম (পিএসসি) উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ৮ মে ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫