নিজস্ব প্রতিবেদক :: এ সি আই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এ সি আই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৭টি ৩এস ডিলার পয়েন্ট ও ২টি ফ্লাগশিপ শো-রুম রয়েছে।
ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি জনপ্রিয় নাম। বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী রয়েছে তার আগণিত ভক্ত। যিনি তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে জয় করেছেন সবার মন। বর্তমানে তিনি ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল খেলার জন্য ভারতের চেন্নাইতে অবস্থান করছেন। ১২ এপ্রিল দ্বিতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান।
চেন্নাই থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিনি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। এর মাধ্যমে তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রেসরিলিস /১৩ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫