নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০’ শুরু করেছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্সেল জানায়, ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে আরেকটি ফ্রি পেতে পারেন ক্রেতারা।এছাড়াও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার অথবা ক্যাশব্যাক কিংবা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে এই ক্যাম্পেইনে। এবারের ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ অনলাইনে বিক্রয়োত্তর সেবা।
১ এপ্রিল থেকে সারা দেশে এসব সুবিধা কার্যকর করা হয়েছে।বৃহস্পতিবার মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ভিন্ন ভিন্ন ডিক্লারেশন প্রোগ্রামে ওই পণ্যগুলোতে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০’ চালুর ঘোষণা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, মার্সেলের বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন, এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন এবং নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরো দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল।এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন গ্রাহক।এ কার্যক্রমে ক্রেতাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেওয়া হচ্ছে।
বিডি প্রেসরিলিস / ২ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫