Follow us

করোনা টিকার নিবন্ধন করা যাবে বিকাশ অ্যাপে

নিজস্ব প্রতিবেদক ::  কোভিড-১৯ টিকার কেন্দ্রীয় নিবন্ধন ‘সুরক্ষা’ পোর্টালকে সাধারণের কাছে আরো সহজে পৌঁছাতে এবং নিবন্ধনে উৎসাহিত করতে দেশের বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপে সংযুক্ত হয়েছে ‘সুরক্ষা’ পোর্টাল।বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টাল এ মুহুর্তেই কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন গ্রাহক।

সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। গ্রাহক তার পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করতে পারবেন।নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল এবং আরো কিছু তথ্য প্রয়োজন হবে।

শুরুতে পোর্টালের নিবন্ধন আইকনে ক্লিক করতে হবে। পরের ধাপে পরিচয় যাচাই করতে হবে। অর্থ্যাৎ যিনি নিবন্ধন করছেন তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন তা নির্বাচন করবেন।এবার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও সাল দিতে হবে। নিচে একটি কোড পূরণ করলে পরের ধাপে চলে যাবেন।

তথ্য যাচাই হয়ে গেলে কোন এলাকার কোন হাসপাতালে টিকা দিতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে এবং অন্যান্য শারিরীক অসুস্থতার তথ্য পূরণ করতে হবে। সব শেষে মোবাইলে আসা ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।স্ক্রিনে নিবন্ধন অংশে গ্রাহক ‘টিকা কার্ড সংগ্রহ’ অপশনটি দেখতে পাবেন। সেখান থেকে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে টিকার তারিখ পেয়ে যাবেন। যাদের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা পোর্টাল এর নিবন্ধন স্ট্যাটাস থেকে বর্তমান অবস্থার তথ্যও পেয়ে যাবেন।

বিডি প্রেসরিলিস / ৬ মার্চ ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫