Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  নতুন ক্যাম্পেইনে দর্শক মতামতকে প্রাধান্য দিয়ে ভোক্তাদের পছন্দের ‘স্প্রাইট স্টোরি’ বলার সুযোগ করে দিচ্ছে কোকা-কোলার লেমন-লাইম স্বাদের জনপ্রিয় কোমলপানীয় স্প্রাইট।

‘তোমার চয়েসে হোক স্প্রাইট এর গল্প’ শিরোনামে শুরু হওয়া ডিজিটাল ক্যাম্পেইনটির উদ্দেশ্য তরুণদেরকে সক্রিয়ভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের সঙ্গে স্প্রাইটের সম্পর্ককে আরও জোরদার করা।

অসাধারণ এই ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রথমে স্প্রাইট এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি চমকপ্রদ অসমাপ্ত গল্পের ভিডিও পোস্ট করা হবে। এই ভিডিও স্টোরির মূল চরিত্রে থাকবেন বাংলাদেশে স্প্রাইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

দারুণ এক ট্যুইস্ট রেখেই অসমাপ্ত গল্পের প্রথম পর্ব শেষ করা হবে এবং দর্শকদের পরবর্তী পর্বের গল্প নির্বাচনের জন্য ভোট প্রদানের আমন্ত্রণ জানানো হবে। তখন পছন্দের অপশনটিতে ভোট দিয়ে নিজের পছন্দে অসমাপ্ত গল্পটির পরবর্তী পর্ব বাছাই করতে পারবেন স্প্রাইটের ভোক্তারা।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা স্প্রাইট এর অফিসিয়াল ফেসবুক পেইজের ম্যাসেঞ্জারেও নিজেদের উত্তর লিখে পাঠাতে পারবেন। আর এভাবেই সংখ্যাগরিষ্টের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের পছন্দের উত্তরের ভিত্তিতে নির্মিত হবে ভোক্তাদের ‘স্প্রাইট স্টোরি’।

এ বিষয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে স্প্রাইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, স্প্রাইট এর উদ্যোগে দেশে প্রথমবারের মত আয়োজিত এ ধরনের একটি চমৎকার ও অনন্য ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি রীতিমত রোমাঞ্চিত। এখন তরুণ ভোক্তারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কিভাবে তাদের নতুন নতুন আইডিয়া, ভাবনা এবং সৃজনশীল কল্পনাশক্তি দিয়ে গল্পে চমকপ্রদ ট্যুইস্ট এনে দেয়, সেটাই দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ক্যাম্পেইনটির পেছনের ভাবনা তুলে ধরে কোকা-কোলা বাংলাদেশ এর ডিরেক্টর অজয় বাতিজা বলেন, স্প্রাইট এর তারুণ্য নির্ভর জীবনীশক্তি কেবল তৃষ্ণা মেটাতেই সাহায্য করে না, উপরন্তু অভিনব আইডিয়া এবং বুদ্ধির বিকাশ ঘটাতেও ভোক্তাদেরকে উৎসাহিত করে। আমরা স্প্রাইট এর প্রতিটি ঠাণ্ডা চুমুকে সবাইকে সতেজ ও ঐক্যবদ্ধ রাখায় বিশ্বাসী, যেটি স্প্রাইটে প্রতিফলিত হয়।

আমরা আশা করি, স্প্রাইট এর লেমন-লাইম সমৃদ্ধ অনন্য স্বাদের সাথে নতুন এই ডিজিটাল ক্যাম্পেইন মিলে গরমের তীব্রতাকে পরাজিত করবে এবং আসন্ন গ্রীষ্মতে সবাইকে সতেজতায় যুক্ত করবে।

বিডি প্রেসরিলিস /৪ মার্চ ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫