Follow us

আইটেলের গ্র্যান্ড মিটআপ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানী ঢাকার সিক্সসিজন হোটেলে অনুষ্ঠিত হলো ‘আইটেল গ্র্যান্ড মিটআপ ২১ উইথ আফরান নিশো’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেল মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও অভিনেতা আফরান নিশো।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, হেড অব মার্কেটিং আসাদুজ্জামান, বিজনেস হেড মো. শফিউল আলম, মোহাম্মদ আবু সায়েম, রেজা হাসানসহ আইটেল বাংলাদেশের উধ্বর্তন কর্মকর্তারা। আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় টেক ইউটিউবার, সংবাদকর্মীসহ অনেকে।

অনুষ্ঠানে আইটেলের ভিশন সিরিজের নতুন হ্যান্ডসেট ভিশন ২ নিয়ে আলোচনা করা হয় এবং এর সাথে দেশের বাজারে আইটেলের অবস্থান ও সাফল্য সম্পর্কে প্রেজেন্টেশন দেখানো হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। আফরান নিশো আইটেল বাংলাদেশের সাথে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। পাশাপাশি আইটেল মোবাইলের জনপ্রিয়তা এবং ব্র্যান্ডটি সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন।

অভিনেতা আফরান নিশো বলেন, ‘আমি আইটেলের সাথে কাজ করতে পেরে একদিকে আনন্দিত, অন্যদিকে খুশিও। কারণ ব্র্যান্ডটি সারাদেশে বেশ জনপ্রিয়, আর এই জনপ্রিয় ব্র্যান্ড নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই। দুটি প্রজেক্ট নিয়ে কাজ করেছি আইটেলের সাথে এরইমধ্যে। আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, ব্র্যান্ডটি অনেক মানুষের পছন্দের তালিকাতে রয়েছে।’

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘আফরান নিশোর সাথে একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আফরান নিশো যেমন সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা, তেমন আইটেল মোবাইলও সারাদেশের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা বিগত বছরগুলোতে আমাদের সাংবাদিক ভাই এবং তরুণ ইউটিউবারদের কাছ থেকে দারুন সহযোগিতা পেয়েছি। আমার বিশ্বাস, আমরা সবাই একসাথে থেকে আইটেলকে আরো বহুদূর নিয়ে যেতে পারবো।’

উল্লেখ্য, অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় মডেল এবং অভিনেতা আফরান নিশোকে বেছে নিয়েছে আইটেল বাংলাদেশ। আইটেল মোবাইলের ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশন উদ্যোগে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকদের প্রিয় এই মডেল ও অভিনেতা।

বিডি প্রেসরিলিস /১ মার্চ ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫