Follow us

বাহারি ব্যাগ নিয়ে সারা’র নতুন আয়োজন

নিজস্ব প্রতিবেদক ::  আমাদের সকলেরই নিত্যদিনের সঙ্গী ব্যাগ। সুন্দর পোশাকের সাথে মানানসই একটি ব্যাগ থাকাটা এখন যুগের চাহিদা। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান বা অনুষ্ঠানের প্রকারভেদেও ব্যাগে আসে ভিন্নতা। এবার ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ভিন্ন রঙ ও সাইজের আকর্ষণীয় ব্যাগের সমারোহ।সারা’র ব্যাগের সংগ্রহে আছে ট্রাভেল ব্যাগ। মূলত ৩ রঙের ৩০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে শতভাগ সুতি ও পলেস্টার কাপড় দিয়ে। ব্রাউন, নেভি ব্লু ও কালো রঙের এই ব্যাগ গুলো আপনারা পেয়ে যাবেন মাত্রে ৪৫০ টাকায়।

সারা’র তৈরি অন্য ব্যাগপ্যাকগুলো বানানো হয়েছে ১০০% সিনথেটিক কাপড় দিয়ে। পোশাকের রঙের ধরনভেদে ৫টি ভিন্ন ভিন্ন রঙের এই ব্যাগপ্যাকগুলো আপনি পেয়ে যাবেন মাত্র ৩৯০ টাকায়।এ ছাড়া শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে ‘সারা’এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক সামগ্রী। বিভিন্ন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি সারার আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যেই এসব পোশাক আপনি পেতে পারেন শুধু সারা’তে।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল সারা’র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মাদপুর এই ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২ , সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। এ ছাড়া বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট।

আউটলেটের পাশাপাশি ‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

বিডি প্রেসরিলিস  /২৪ জানুয়ারি ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫