Follow us

দেশে হুন্দাই কারখানা, হাইটেক পার্ক-ফেয়ার টেকনোলজি চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানা হচ্ছে । আর এ গাড়ি সংযোজন কারখানা করছে দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি।মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে ফেয়ার টেকনোলজি।

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এ জন্য ৬ এক জমি বরাদ্দ পেয়েছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং ফেয়ার টেকনোলজির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।ফেয়ার টেকনোলজির নিজস্ব অর্থায়নে ও হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় এই কারখানা হবে।

প্রাথমিকভাবে হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের সর্বাধিক জনপ্রিয় গাড়ি সেডান, এসইউভি এবং এমপিভি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।শুরুতে সংযোজন কারখানা স্থাপনে বিনিয়োগ করা হবে ১০০ মিলিয়ন ডলার। যেখানে মাসে ১০০ টি গাড়ি সংযোজিত হবে। তবে উদ্যোক্তারা বলছেন, আগামী ৫ বছরের মধ্যে এই জায়গা বাড়িয়ে ১০০ একর করা হবে, প্রতি মাসে ৫০০০ গাড়ি কারখানা হতে আসবে এবং পুরোদমে গাড়ি প্রস্তুত করা হবে, দেশ হতে রপ্তানিও করা হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, বিশ্বখ্যাত হুন্দাই গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপন হচ্ছে যা একটি অন্যতম মাইলফলক।

হুন্দাইয়ের মত বিশ্বখ্যাত গাড়ি বাংলাদেশে নিমার্ণ শুরু হলে বিশ্বের কাছে যেমন বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, হাইটেক ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন হবে তেমনি এই কারখানা বাংলাদেশে যোগাযোগ ও কর্মসংস্থান তথা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে তৈরি হলে তা যেমন বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে তেমনি যোগাযোগ ও প্রযুক্তি শিল্পে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব বলেন, ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে ফেয়ার টেকনোলজি বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরি করবে। হুন্দাইয়ের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে নিশ্চিত করা হবে যেন হুন্দাইয়ের বিশ্বমানের গাড়ি বাংলাদেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ করতে পারে।দেশে এখন হুন্দাই মোটর কোম্পানির বাংলাদেশের একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড ।ফেয়ার টেকনোলজি ফেয়ার গ্রুপের মোটরগাড়িভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান।

ফেয়ার গ্র্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন এবং কনজুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। এছাড়া গ্র্রুপটি সারাদেশে নিজস্ব রিটেইল, এন্টারপ্রাইজ, বিক্রয়োত্তর সেবা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবসা পরিচালনা করছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত মি. লি জ্যাং কেয়ান, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান, ফেয়ার গ্র্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী (অব:), চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন।

বিডি প্রেসরিলিস  /০৮ জানুয়ারি ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫