নিজস্ব প্রতিবেদক :: দেশে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর সর্ববৃহৎ শোরুম এখন মিরপুর ১১ নম্বরের মর্নিং গ্লোরির তৃতীয় তলায়।আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি মূলত মিরপুরের ইজাব ইসলাম টাওয়ার থেকে নিজস্ব ফ্লোরে স্থানান্তরিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডায়মন্ড ওয়ার্ল্ড জানায়, নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে নতুন শোরুম উদ্বোধন করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
দিলীপ কুমার আগারওয়ালা বলেন, “গ্রাহক সেবাই আমাদের ব্যবসার মূলধন। মূলত মিরপুরবাসী যেন একই ছাদের নিচে সব ধরনের সেবা পায় সে ব্যবস্থাই আমরা করেছি।”
ডায়মন্ড ওয়ার্ল্ড জানায়, এই শোরুমে লাইট ওয়েট, হেভি ওয়েট, মেনস কালেকশন, ব্রাইডাল জুয়েলারিসহ সব ধরনের গহনার আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে।
তাছাড়া এই শোরুমে বাচ্চাদের জন্য একটা সেফ জোন করা হয়েছে। যেখানে বাবা-মার সঙ্গে আসা শিশুরা আনন্দে সময় কাটাতে পারবে।নতুন শোরুমের উদ্বোধনী দিনে প্রতিটি কেনাকাটায় সকল গ্রাহককে দেওয়া হয়েছে নিশ্চিত উপহার, গিফট ভাউচার এবং র্যাফেল ড্র।
এছাড়া দিপাবলী উপলক্ষ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের সব শোরুমে অনলাইনে গহনা কেনাকাটায় শনিবার পর্যন্ত সর্বোচ্চ ২৬ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানটি।
বিডি প্রেসরিলিস /১৪ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫