নিজস্ব প্রতিবেদক ::‘ ‘নগদ’ এ এখন থেকে এক হাজার টাকা ক্যাশ আউট করলেও দিতে হবে ৯ টাকা ৯৯ পয়সা, যা দেশে মোবাইল ব্যাংকিংয়ে সর্বনিম্ন ক্যাশ আউট মাশুল।
এর আগে অক্টোবরে এক ঘোষণায় ‘নগদ’ অন্তত ২১০০ টাকা ক্যাশ আউট করলে প্রতি হাজারে ৯ টাকা ৯৯ পয়সা মাশুলের ঘোষণা দিয়েছিল।এখন থেকে আর সেই শর্ত আর থাকছে না বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।এতে বলা হয়, “এখন থেকে ‘নগদ’ অ্যাপ ব্যবহাকারী যে কেউ নতুন এ সুবিধা উপভোগ করতে পারবেন।”
এতে আরও বলা হয়, ‘নগদ’র যেসব গ্রাহক অ্যাপ ব্যবহার করেন না, অর্থাৎ ইউএসএসডি’র মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট মাশুল হবে ১২ টাকা ৯৯ পয়সা। উভয় ক্ষেত্রেই গ্রাহক যে ক্যাশ আউট মাশুল দেন, তা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট সরকারকে দেওয়া হয়।
‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা সবসময়ই উচ্চ হারে ক্যাশ আউট চার্জের বিরুদ্ধে। আমরা মনে করি, গত এক দশক ধরে চলে আসা প্রতি হাজারে ২০ টাকা ক্যাশ আউট চার্জ গ্রাহকদের সাথে এক ধরনের অন্যায্য আচরণ। যার কারণে উদ্বোধনের পর থেকে ‘নগদ’ সবচেয়ে কম ক্যাশ আউট টাকা চার্জ করে আসছে।
“এখন থেকে আমরা সব ধরনের শর্ত তুলে নিয়েছি এবং সবার জন্য ক্যাশ আউট চার্জ উন্মুক্ত করে দিয়েছি। আমরা আশা করি এই সিদ্ধান্তের কারণে এখন থেকে ‘নগদ’ ব্যবহার করা আরও সাশ্রয়ী হবে এবং ডিজিটাল বাংলাদেশের আর্থিক লেনদেন আরও বেগবান হবে।”
নগদের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, সরকারের উচিত সব কোম্পানির ক্যাশ আউট মাশুলের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া।এর আগে দেশের ৫ ধরনের ব্যবসায়ীর জন্য প্রতি হাজারে ক্যাশ আউট মাশুল ৬ টাকা করে দেয় ‘নগদ’।
বিডি প্রেসরিলিস /০৭ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫