Follow us

গ্রাহকসেবা পৌঁছে দিতে সিম্ফনির সাথে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির শুরু থেকেই ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রাহকদের প্রয়োজনীয় সেবাদানে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে গ্রামীণফোন। এ সঙ্কটকালীন সময়েও গ্রাহকদের প্রয়োজনীয় সেবাদান একেবারে দোরগোড়ায় নিশ্চিত করতে গ্রামীণফোন সম্প্রতি সিম্ফনি বাংলাদেশের সাথে পার্টনারশিপ করেছে। এর ফলে, দেশজুড়ে থাকা নির্দিষ্ট সিম্ফনি স্টোরের মাধ্যমে গ্রামীণফোনের সেবা গ্রহণ করে কানেক্টেড থাকতে পারবেন গ্রাহকরা।

এ পার্টনারশিপের ফলে গ্রাহকরা দেশজুড়ে থাকা নির্দিষ্ট সিম্ফনি স্টোরের মাধ্যমে গ্রামীণফোনের নতুন সিম, ফোরজি সিম রিপ্লেসমেন্ট, প্যাক, রিচার্জ ও বিলপে সেবা গ্রহণ একেবারে তাদের দোরগোড়ায় করতে পারবেন। স্টোর ভিজিটরদের জন্য সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকরা গ্রামীণফোনের মানসম্পন্ন সেবা পাচ্ছেন তা নিশ্চিতেই এ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকার জন্য উপরোক্ত পাঁচটি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর এ সেবাগুলো গ্রাহকরা এখন তাদের কাছাকাছি সুবিধাজনক স্থানেই পাবেন। সেবার প্রাপ্যতাকে সহজ করা এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচন করার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যপূরণে সহায়তা করবে এ পার্টনারশিপ।
উপরোল্লিখিত সেবাগুলোর মধ্যে গ্রামীণফোন স্টার গ্রাহকরা বিনামূল্যে ফোরজি সিম রিপ্লেসমেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও, নতুন সিম কেনার ক্ষেত্রে এবং ফোরজি সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন গ্রামীণফোন গ্রাহকরা। পাশাপাশি, একই জায়গা থেকে গ্রাহকরা তাদের পছন্দের সিম্ফনি হ্যান্ডসেট কিনতে পারবেন।

বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫