Follow us

বৃহত্তম সেল ডে ১১.১১ উপলক্ষে দারাজে দেড় হাজার কর্মী নিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক :: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন। আর এ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় ১,৫০০ জন কর্মী নিয়োগ করেছে। আসন্ন ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ।

উল্লেখ্য, ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

সারা দেশে দারাজ ৮০০ এর অধিক ফিল্ড ফোর্স, ৪৫০ এর অধিক ব্যাক অফিস স্টাফ, ১৫০ কাস্টমার সার্ভিস এজেন্ট এবং কমার্শিয়াল, মার্কেটিং, অপারেশন্স ও পিএসসিসহ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় ৫০ এরও বেশি ফুলটাইম এক্সিকিউটিভ নিয়োগ করেছে। বিস্তারিত আরও জানতে ভিজিট করতে হবে দারাজ ক্যারিয়ার ফেসবুক পেইজ, দারাজ লিঙ্কডইন পেজ ও দারাজের নিজস্ব ক্যারিয়ার পোর্টালে।

দারাজ বাংলাদশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেক বলেন, ১১.১১ কেবল মাত্র বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন নয়, সম্ভাব্য চাকরিপ্রার্থীদের ই-কমার্স ক্ষেত্রে যোগদানের বিশাল সুযোগও বটে। দারাজ তাদের সেরা প্রতিভাবান দল নিয়ে আবারও ই-কমার্স ইতিহাস তৈরিতে প্রস্তুত।

বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫