Follow us

পুরনোটার বদলে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপে ২২% ছাড়

নিজস্ব প্রতিবেদক ::  সারা দেশে জমে উঠেছে ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রম। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে।

এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে। ফলে সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই ক্যাম্পেইন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক ক্রেতা তাদের পুরনো ডিভাইস বদলে ওয়ালটনের নতুন ডিভাইস নিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত এক লঞ্চিং প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, প্রধানত দুটি উদ্দেশ্যে আমরা ক্রেতাদের এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ডিজিটাল ডিভাইস তুলে দেয়া এবং ই-বর্জ্য’র ক্ষতি থেকে পরিবেশ রক্ষা করার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে সবুজে সুশোভিত রাখা যায় তার জন্য সচেতনতা সৃষ্টি করা। এজন্য এই ক্যাম্পেইনের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’।

তিনি জানান, একচেঞ্জ সুবিধায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে যে কোনো পুরনো সচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিয়ে নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনায় ২২ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

আর পুরনো অচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিলে মিলছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর পরিশোধযোগ্য মূল্যের মাত্র ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন পণ্যটি নেয়া যাচ্ছে। বাকি মূল্য কোনো ইন্টারেস্ট ছাড়াই তিন মাসের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা থেকে ১ লক্ষ ৫ হাজার ৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার।

যার মূল্য ৪৬ হাজার ৯৫০ থেকে ৫৫ হাজার ৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকায়।

এছাড়া বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে ল্যাপটপের সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

বিডি প্রেসরিলিস /২৮ অক্টোবর ২০২০ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫