Follow us

ব্যাংক থেকে বিকাশে টাকা নিলে ‘উপহার’

 

নিজস্ব প্রতিবেদক ::  ব্যাংক হিসাব থেকে প্রথমবার বিকাশে ‘অ্যাড মানি’ করলে ১০০ টাকা ক্যাশব্যাক এবং ১০০ টাকার একটি কুপন পাবেন গ্রাহকরা।রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ‘উপহার’র কথা জানানো হয়।তবে একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২০ সময়ের মধ্যে ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ অ্যাড মানি করলে এ অফার পাবেন গ্রাহক। অফারটি ব্যাংক থেকে বিকাশে কিংবা কার্ড থেকে বিকাশে টাকা আনা- উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।”অফারটি পেতে বিকাশ অ্যাপের মাধ্যমে ‘অ্যাড মানি’ করতে হবে। পরবর্তী কার্যদিবসে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক ও কুপন পৌঁছে যাবে।

এই অফার চলাকালীন যে কোনো পিৎজা হাট বা কেএফসি আউটলেটে পেমেন্ট করার সময় গ্রাহক ১০০ টাকার কুপনটি ব্যবহার করতে পারবেন। তবে ন্যূনতম পেমেন্টের পরিমাণ হতে হবে ৩০০ টাকা এবং কুপন পাওয়ার ১৫ দিনের মধ্যেই তা ব্যবহার করতে হবে।

বিকাশ গত বছর ‘অ্যাড মানি’ সেবা চালু করেছে, যার ফলে গ্রাহকরা তাদের ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারছেন।বিকাশ জানিয়েছে, দেশের ২০টি ব্যাংক তাদের ‘অ্যাড মানি’ নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এছাড়া ভিসা এবং মাস্টারকার্ড থেকেও টাকা বিকাশ একাউন্টে নেওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস /২৫ অক্টোবর ২০২০ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫