নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস এবং আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ, ই-কমার্স বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে তৃতীয়বারের মত আয়োজন করল সেলার সামিট। এবার করোনার কারণে অনলাইন ইভেন্টের আকারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
প্রায় দেড় হাজার সেলার দারাজ সেলার পেইজ লাইভের মাধ্যমে যুক্ত ছিলেন এই ডিজিটাল অনুষ্ঠানে। দারাজ সেলার সামিট মূলত দারাজ বাংলাদেশ আয়োজিত একটি অনলাইন ইভেন্ট যা আসন্ন মেগা ইভেন্ট ইলেভেন ইলেভেন সংক্রান্ত তথ্য, অ্যাপের নতুন ফিচার ব্যবহার এবং ব্যবসা বৃদ্ধির উপায় সমূহ নিয়ে একটি আলোচনা সভা।
উল্লেখ্য, ২০১৮ সালে গোটা বিশ্বজুড়ে পরিচালিত চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে দারাজে যেসব নিত্যনতুন প্রযুক্তিগত পরিবর্তন আসছে সে সম্পর্কে বিক্রেতাদের অবগত রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ মোস্তাহিদল হক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন জনাব ফুয়াদ আরেফিন- চিফ কমার্শিয়াল অফিসার ও চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার তাসফিন আলম প্রমুখ।
বিডি প্রেসরিলিস / ১৯ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫