নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোটে নতুন শাখাগুলো উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং একটি সার্বজনীন ব্যাংকিংব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের জন্য কল্যাণমূলক সেবা দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সফলতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রধান অতিথি আরও বলেন, শরীআহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এই ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১২৭টি উপশাখা, ১৬০৪টি এজেন্ট আউটলেট ১০৬৫টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংকের আমানত ১ লাখ ১১ হাজার কোটি টাকা অতিক্রম করেছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের সব রেকর্ড অতিক্রম করে চলতি বছরে আমানত বেড়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
বিডি প্রেসরিলিস / ১৮ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫