Follow us

বরিশাল-২ আসনে ফাইয়াজুল হক রাজুর গণসংযোগ

বরিশাল-২ আসনে ফাইয়াজুল হক রাজুর গণসংযোগ

নিউজ ডেস্ক :: বরিশাল-২ (উজিরপুর-বানাড়ীপাড়া) আসনে আওয়ামী লীগের মানোনয়নপ্রত্যাশী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং গ্রীন ঢাকা-ক্লিন ঢাকার আহ্বায়ক ফাইয়াজুল হক রাজু বুধবার গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি নৌকার পক্ষে উন্নয়নের লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আসন্ন নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাজু। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসনটি ধরে রাখতে মহাজোট থেকে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী। সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দাদা ও পিতার মতোই সততা ও যোগ্যতা দিয়ে এলাকাবাসীর সেবা করতে চান বলেও উল্লেখ করেন।

ফাইয়াজুল হক রাজু বলেন, সরকারের প্রত্যেকটি সাফল্য তুলে ধরে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই। এ বার্তা দ্বারে দ্বারে পৌঁছানোর জন্যই গণসংযোগে নেমেছি।

নমিনেশন সম্পূর্ণ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। এছাড়াও আমার ব্যক্তিগত আনুগত্য এবং আস্থা রয়েছে আমাদের এ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী হাসানাত আবদুল্লাহ ভাইয়ের ওপর।

ফাইয়াজুল হক রাজু শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে। রাজুর বাবা চারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বলে এখানে তার গ্রহণযোগ্যতাও বেশি।

ফাইয়াজুল হক রাজু আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন। ঢাকায় কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন এলাকায়। ১/১১ সরকারের শাসনামলে দলের জন্য নিবেদিতপ্রাণ যেসব নেতারা দিন-রাত রাজপথে থেকেছেন ফাইয়াজুল হক রাজু তাদের মধ্যে অন্যতম।

রাজুর গণসংযোগ প্রসঙ্গে ১৯৭০ সালের সংগ্রাম কমিটির সেক্রেটারি ও সেই সময়ের আওয়ামীলীগের থানা সেক্রেটারি বীরমুক্তিযুদ্ধা মকবুল হোসেন বলেন, আসলে আমাদের এখানে ভালো প্রার্থী রাজুকেই দেখি। এখানে তার কোন বিকল্প নেই। আমি মনে করি বরিশাল-২ আসন থেকে যোগ্য প্রার্থী রাজু।

বিডি প্রেস রিলিস/৩১ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫