নিজস্ব প্রতিবেদক :: জাতীয় ফল আর্মিওয়ার্ম টাস্কফোর্স ২২ সেপ্টেম্বর বিএআরসি অডিটরিয়ামে দিনব্যাপী ‘ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও দমন ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করে।
উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জৈব বালাইনাশক ‘ফউলিজেন বা এসএফএনপিভি’র বাংলাদেশে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রউফ।
ফল আর্মিওয়ার্ম যার বৈজ্ঞানিক নাম Spodoptera frugiperda, পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকারক এবং বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত। এটি ভুট্টা, সরগম, তুলা, বাদাম, তামাক, বিভিন্ন ধরনের ফল ও সবজিসহ প্রায় ৮০টি ফসলে আক্রমণ করে থাকে।
তবে ভুট্টা ফসলে আক্রমণের হার সর্বাধিক। পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এই পোকা দমনে রাসায়নিক কীটনাশক তেমন কার্যকরী নয়। তবে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে জৈব বালাইনাশক প্রয়োগ করে পোকাটি কার্যকরভাবে দমন করা যায়।
এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সালে আফ্রিকা এবং ২০১৮ সালে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কায় এদের আক্রমণ পরিলক্ষিত হয়।
বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম পোকা নিয়ন্ত্রণে র্কাযকরী কোনো জৈব বালাইনাশক না থাকায় ইস্পাহানি এগ্রো লিমিটেড টেক্সাস, ইউএসএ-তে অবস্থিত জৈব বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান AgBiTech-এর সাথে যোগাযোগ করে পোকাটি নিয়ন্ত্রণে কার্যকরী জৈব বালাইনাশক ‘ফউলিজেন বা এসএফএনপিভি’ বাংলাদেশে নিয়ে আসে।
এরপর সকল ধরনের ল্যাব এবং মাঠ পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে এটি ফল আর্মিওয়ার্ম পোকা দমনে ব্যবহারের জন্য অনুমোদিত হয়।
উল্লেখ্য, জৈব বালাইনাশকটি অনুসন্ধান, দেশে আমদানি যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক বাণিজ্যিকীকরণের অনুমতি লাভ ইত্যাদি সকল ক্ষেত্রেই জাতীয় ফল আর্মিওয়ার্ম টাস্কর্ফোস, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, সিমিট, ইউএসএইড এবং সর্বোপরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণযোগ্য।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমলারঞ্জন দাস, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়, মো. আসাদ উল্লা, পরিচালক, সরেজমিন উইং, গেস্ট অব অনার হিসেবে ড. মো. নাজিরুল ইসলাম, মহাপরিচালক, বিএআরআই, ড. মো. ইসরাইল হোসেন, মহাপরিচালক, বিডাব্লিউএমআরআই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. শাহ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি। ‘ফউলিজেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের পরিচালক ফৌজিয়া ইয়াসমিন।
এছাড়াও কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. টিমুথি জে. ক্রুপ্নিক, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, সিমিট, বাংলাদেশ। কর্মশালায় বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত উচ্চ পর্যায়ের প্রায় ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিডি প্রেসরিলিস /০৪ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫