নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেয়ার প্রচলিত কাঠামোর পাশাপাশি কর্মীদের সাথে মুনাফা ভাগের প্রতিশ্রুতি নিয়ে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে যাত্রা শুরু করলো অনলাইন শপ গোগ্রাবি ডটকম।
স্থানীয় প্রতিষ্ঠান নেক্সিও রিটেইল কনসেপ্ট’স লিমিটেডের ই-কমার্স উদ্যোগ হিসেবে অক্টোবর মাসের প্রথম দিন থেকে ওয়েব এবং মোবাইল অ্যাপলিকেশন দুই মাধ্যমেই রাজধানী ঢাকার গ্রাহকদের জন্য ‘দ্রুত এবং সাশ্রয়ী’ বাজার-সদাই পৌঁছে দিবে গোগ্রাবি।
ইতোমধ্যেই ঢাকা শহরের ৩০০ বাজারের ১০,০০০ দোকানদার গোগ্রাবি প্লাটফর্মে যুক্ত হয়েছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
নতুন ই-কমার্স প্রতিষ্ঠানটি সম্পর্কে গোগ্রাবির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জিয়াউর রহমান বলেন, প্রযুক্তির মাধ্যমে নিত্য বাজার-সদাই ব্যবসায়ের সাথে সাথে দারিদ্র দূরীকরণ এবং এথিক্যাল প্রাকটিসের মাধ্যমে ‘সবুজতর ভবিষ্যতের’ দিকে এগিয়ে যাচ্ছি আমরা।
মানুষ এবং সমাজের জন্য ‘ভালো কিছু’ করার মূলমন্ত্র নিয়ে গোগ্রাবি যাত্রা শুরু করেছে বলে জানান এই উদ্যোক্তা।বিলি কর্মী ধারনার নতুন সংস্করণ ‘শপারস’ এর মাধ্যমে নিবন্ধিত কর্মীদের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় বাজার পৌঁছাবে গোগ্রাবি। শেয়ার্ড ইকোনমি অনুসারে শপার্সদের সাথে মুনাফা ভাগ করে নিবে প্রতিষ্ঠানটি।
গোগ্রাবির চেয়ারম্যান নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল ইসলামের সাথে ব্যবস্থাপনা পরিষদে পরিচালক হিসেবে আছেন আমীর আশরাফ উদ্দিন খান মিরাজ, মনজুরুল আলম এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক সাজী কর্পোরেশনের প্রতিনিধি মরিয়ম ইস্পাহানী।
বিডি প্রেসরিলিস /০৪ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫