Follow us

ইউএস-বাংলা অ্যাসেটের সাথে বিপ্রপার্টির চুক্তি স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক :: ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেডের সাথে গত ২১ সেপ্টেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিপ্রপার্টি পেয়েছে পূর্বাচল অ্যামেরিকান সিটির বিপণন ব্যবস্থাপনার দায়িত্ব। পূর্বাচল অ্যামেরিকান সিটির ৮০০০ টিরও বেশি প্লট এখন পাবেন বিপ্রপার্টির প্ল্যাটফর্মে। এ প্লটগুলোর আয়তন ২.৮ কাঠা থেকে শুরু করে ২০ কাঠা পর্যন্ত।

বিপ্রপার্টির গুলশান এভিনিউয়ে কর্পোরেট অফিসে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিপ্রপার্টির পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রেজবীন আহসান এবং ইউএস-বাংলা অ্যাসেটের পক্ষে প্রতিষ্ঠানের ডিরেক্টর হুমায়ুন পারভেজ খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া চুক্তি স্বাক্ষরের সময় বিপ্রপার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিপ্রপার্টির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খায়রুল আলম, হেড অফ সেলস (ল্যান্ড) কে এম হেলাল উদ্দিন এবং মার্কেটিং অ্যান্ড পি আর ম্যানেজার মাহজাবীন চৌধুরী।

বিপ্রপার্টির জেনারেল ম্যানেজার রেজবীন আহসান বলেন, এত বিশাল ল্যান্ড প্রজেক্টের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। ঢাকার ভবিষ্যত নগর জীবনের কেন্দ্রবিন্দু হবে পূর্বাচল আর তাই এখানে বিনিয়োগের অপার সম্ভাবনাও রয়েছে। যারা পূর্বাচলে লাভজনক বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য নিঃসন্দেহে এ চুক্তি এক দারুণ সুখবর।

বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫