নিজস্ব প্রতিবেদক :: রোজা’স মেকওভারের নতুন আউটলেটের পথচলা শুরু হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে আলমাস শপিং মলের পাশে। এর আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সায়মা রোজা ২০০৬ সালে টাঙ্গাইলে প্রতিষ্ঠা করেন রোজা’স বিউটি সেলুন।
এর সাফল্যের পর ২০১২ সালে ঢাকার মোহাম্মদপুরে ‘রোজা’স মেকওভার’ নামে নতুন একটি শাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায়ই এবার শুরু হচ্ছে নতুন আরেকটি শাখার পথচলা।
সায়মা রোজা বলেন, ‘আমার এখানে এখন পর্যন্ত যারা এসেছেন তাদের সবাই বেশ সন্তুষ্ট। কাস্টমার প্রায়োরিটি আমার কাছে সবার আগে। মোহাম্মদপুরের পার্লারে অনেকেই আসেন অনেক দূর থেকে।’বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন সায়মা
প্রসঙ্গত, সায়মা রোজা একজন উদ্যোক্তা এবং সৌন্দর্য বিশেষজ্ঞ। গেল বছর দিল্লির আয়োজক সংস্থা সাসা মিডিয়া কর্তৃক এশিয়ার সেরা উদীয়মান মেকওভার আর্টিস্ট হিসেবে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড’ সম্মাননা লাভ করেন তিনি। এছাড়াও ‘ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০১৯’ সম্মাননা পান সায়মা।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫