নিজস্ব প্রতিবেদক :: সারা লাইফস্টাইল লিমিটেড এবার তাদের পোশাকের ২ শতাধিক ডিজাইনের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। বিগ ফ্যাট সেলের আওতায় এই মূল্যছাড় ২১ আগস্ট থেকে শুরু হলেও, থাকবে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই। সারা লাইফস্টাইল’র সকল আউটলেট ছাড়াও সারা’র নিজস্ব অনলাইন এবং সোশ্যাল মিডিয়া থেকেও কেনা যাবে এই মূল্যছাড়ের পোশাক। নতুন-পুরাতনসহ দুইশো’র অধিক ডিজাইনের উপর এই মূল্যছাড় ক্রেতাদের আরও আকৃষ্ট করবে বলেই আশা করছে সারা’র কতৃপক্ষ।
সারা লাইফস্টাইল লিমিটেডের এজিএম (অপারেশনস) প্রিয়ম আমিন জানান, সকল বয়সীদের জন্যই বিভিন্ন ডিজাইনের পোশাক আমরা এই ডিসকাউন্টের আওতায় নিয়ে এসেছি। বরাবরের মতই আমরা ভেবেছি কাস্টমারের সুবিধার কথা। এই প্রথমবারের মতো ‘সারা’ থেকে ডিসকাউন্ট এর আয়োজন করা হয়েছে।
ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট এর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি হলো সারা’র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মাদপুর এই ঠিকানায়। উত্তরায় সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২ , সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। এছাড়াও বারিধারা জে ব্লকে আছে সারা’র আরেকটি আউটলেট।
আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ ( www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
বিডি প্রেসরিলিস / ৩০ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫