Follow us

পুলসাইড রেস্টুরেন্ট আবার চালু করল লা মেরিডিয়ান ঢাকা

 

নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বিশ্বব্যাপী হসপিটালিটি খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মহামারির শুরুতে চলমান লকডাউন শেষ হওয়ার পরে অনেক হোটেল সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে।প্রয়োজনীয় সকল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে লা মেরিডিয়ান ঢাকাও অতিথিদের ডাইন-ইন অভিজ্ঞতা দিতে তাদের পুলসাইড রেস্টুরেন্ট উন্মুক্ত করেছে।

পুলসাইড রেস্টুরেন্ট অতিথিদের দুপুর ও রাতের খাবার উপভোগের জন্য সকাল ১২টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত সপ্তাহের ৭ দিনই উন্মুক্ত থাকবে। বুকিংয়ের ভিত্তিতে পুল সাইডে ছোট অনুষ্ঠানও আয়োজন করা যাবে। ভেন্যু ভাড়া বাবদ অতিথিদের কোন অর্থ ব্যয় করতে হবে না।

এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ মহামারির কারণে বিশ্বব্যাপী হসপিটালিটি খাতের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রয়োজনীয় সকল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে আমরা অতিথিদের জন্য সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি, এ সঙ্কটকালীন সময় খুব শিগগিরই শেষ হয়ে যাবে। লা মেরিডিয়ান ঢাকার পুলসাইডে আমাদের অতিথিদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’

বিডি প্রেসরিলিস / ২৭ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫