নিজস্ব প্রতিবেদক :: অন্যতম জনপ্রিয় সুপার শপ ইউনিমার্টের বিভিন্ন পণ্য এখন থেকে পাওয়া যাবে ইভ্যালিতে।ই-কমার্স ভিত্তিক দেশের অন্যতম শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে ইউনিমার্টের শপ থেকে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি পাবেন গ্রাহকেরা।
বুধবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আলোকে, ইউনিমার্টের গুলশান ও ধানমন্ডি শাখার পণ্য ইভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার থাকবে বলে জানিয়েছে ইভ্যালি।
রাজধানীর সাতারকুল, ইউনাইটেড সিটিতে স্বাক্ষরিত এই চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যদের মাঝে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল,পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সাবরিনা নাসরিন, হেড অব কর্পোরেট বিজনেস সিরাজুল রানা এবং ইউনিমার্টের সহকারী মহাব্যবস্থাপক আতাউল্লাহ রিপন, হেড অব ই-কমার্স রাশেদুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপক দিলরুবা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ইউনিমার্ট দেশের ভোক্তা শ্রেণীর কাছে অন্যতম জনপ্রিয় একটি সুপার চেইন শপ। গ্রোসারির মত নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ফ্যাশন আইটেক, ইলেকট্রনিক্স এবং শুকনো খাবারের পণ্য পাওয়া যায় তাদের স্টোরে। সেগুলোই এখন ইভ্যালির মাধ্যমে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।
বিডি প্রেসরিলিস / ২৯ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫