নিজস্ব প্রতিবেদক :: অনলাইনে অর্গানিক কৃষিজাত পণ্য সরবরাহের ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকম পা রাখলো এক বছরে।এ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বারিধারার অফিসে ঘরোয়া পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জুয়েল এ কথা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিবুর রহমান জুয়েল ঘোষণা দেন, এখন থেকে সারা দেশে অনলাইনে পণ্য সরবরাহ করবে অর্গানিক ও সেফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকম।
করোনাকালীন সময়ে মার্কেট বাংলা ডটকম কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে পুরোদমে সেবাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি প্রতিষ্ঠানটির সব কর্মীদের নিরলসভাবে পাশে থেকে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, মার্কেট বাংলা ডটকম এর মূল লক্ষ্য হচ্ছে সঠিক পণ্যের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। শুরু থেকে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনিও প্রতিষ্ঠানের কর্মী এবং ক্রেতাদের শুভেচ্ছা জানান।
বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় ই-ক্যাব সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক অভিনেত্রী শমী কায়সার বলেন, করোনাকালীন মানুষের অনলাইনে কেনাকাটার প্রবণতা অনেক বেড়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যের জন্য মানুষ এখন অনেকটাই অনলাইনের ওপর নির্ভরশীল। মার্কেট বাংলার মতো এমন ই-কমার্স উদ্যোক্তা আরও গড়ে উঠবে এমন প্রত্যাশাই করি।
উল্লেখ্য, ২০১৯ সালে অনলাইনে অর্গানিক কৃষিজাত পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েলের হাত ধরে যাত্রা শুরু করে ইকমার্স ওয়েবসাইট মার্কেট বাংলা ডটকম।
বিডি প্রেসরিলিস / ২৫ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫