নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন উৎসব আনন্দে বিশেষ করে ঈদ উপলক্ষে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মোজো প্রতিবছরই আয়োজন করে থাকে সবার চেয়ে একদম আলাদা ক্যাম্পেইন। আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে শুরু হয়ে গেল মোজোর আয়োজন “মোজো দামাদাম ইস অন” নামের একটি আকর্ষণীয় ক্যাম্পেইন।
এই ঈদ ক্যাম্পেইনটি মূলত দরদামের একটি গেমিং কনটেস্ট যা mojodamadam.akijfood.com এই মাইক্রোসাইটটিতে রয়েছে। মোজো আয়োজিত মজার এই কনটেস্টে অংশ নিতে পারবে সবাই। ২২ জুলাই থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
কোভিড-১৯ এর কথা মাথায় রেখে এই ক্যাম্পেইনটি করা হচ্ছে ডিজিটাল মাধ্যমে এর ফলে যে যার অবস্থান থেকেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। প্রতিদিন ১০ জন বিজয়ী পাবে তাদের ঈদ সেলিব্রেশনের জন্য মোজোর পক্ষ থেকে উপহারস্বরুপ ১ কেস করে মোজো এবং সর্বমোট বিজয়ীদের মধ্যে থেকে ৩ জন সর্বোচ্চ স্কোরকারী পাবে মোজোর পক্ষ থেকে ৩টি আকর্ষণীয় ডিপ ফ্রিজ।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, “মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়! এটিও তার ব্যতিক্রম নয়। ঈদ উল-আযহা উপলক্ষে ডিজিটাল মাধ্যমে দামাদামের এই বিষয়টি নিয়ে ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাব বলে আশা করছি।”প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখতে হবে f/mojomasti পেইজে।
বিডি প্রেসরিলিস /২৪ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫