Follow us

নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান। ২০ জুন থেকে তিনি শুরু করেছেন ফেইসবুক ও ইউটিউব-ভিত্তিক টক শো ‘স্টার টক’।

অনুষ্ঠানটি ইতোমধ্যে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষ তাঁদের কর্মগুণে তারার মতো উজ্জ্বল, যাদের অনেককেই আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে; এমন তারকাদের নিয়েই ‘স্টার টক’।

‘স্টার টক’-এর আগামী পর্বে শনিবার (২৫ জুলাই) রাত ৯টায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার।

বৈচিত্র্যময় জ্ঞানের অধিকারী তিনি। অনুষ্ঠানে কোভিড-১৯ মোকাবিলায় ব্যাংকিং এবং আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মুহূর্তে তিনি শেয়ার করবেন তাঁর ভাবনার কথা, ব্যক্তিগত অনুভব আর সাফল্যের কথা।

অনুষ্ঠানটির সহযোগিতায় আছে দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেড। অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে বর্তমান পরিস্থিতিতে তাঁদের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর জোর দেয়া হয়ে থাকে।

এই আয়োজনে শোবিজ তারকার পাশাপাশি ক্রিকেটার, ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী, কর্পোরেটসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের কাজে এ সমাজ ঋদ্ধ হচ্ছে; তাদেরকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

শোনা হয় তাঁদের কাজের কথা, ভাবনার কথা, ব্যক্তিগত সংগ্রাম আর সাফল্যের কথা। উদ্দেশ্য একটাই, তাঁদের দেখানো পথে যেন আমরাও হেঁটে যেতে পারি, দাঁড়াতে পারি মানুষের পাশে; জীবনের পাশে। ‘আমাদের সকলের হাত ধরে আসুক দেশের কল্যাণ, হোক জগতের মঙ্গল’ এটিই স্টার টক-এর মূল চেতনা।‘স্টার টক’ দেখা যাবে ফেইসবুক পেইজ ‘Syed Apon Ahsan’ ও ইউটিউব চ্যানেল ‘Syed Apon Ahsan’-এ।

বিডি প্রেসরিলিস /২৪ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫