Follow us

যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতে নতুন সেফটি ফিচার আনল উবার

 

নিজস্ব প্রতিবেদক :: জনজীবন স্বাভাবিক হওয়ার সাথে সাথে লাখ লাখ মানুষের যাতায়াতের সুবিধা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উবার বাংলাদেশের যাত্রী ও চালকদের জন্য কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন সেফটি ফিচার ও নীতিমালা প্রণয়ন করেছে।

এই তালিকায় চালক ও যাত্রী উভয়ের জন্য থাকছে একটি পারস্পরিক গো অনলাইন চেকলিস্ট, বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নীতি, চালকদের জন্য বাংলাদেশে এই প্রথম যাত্রা শুরুর আগেই মাস্ক পরা হয়েছে কি না তা যাচাইকরণ সেলফি, যাত্রা শেষে ফিডব্যাক দেয়া এবং ট্রিপ বাতিল করার নতুন নীতিমালা।
এই সংকটকালীন মুহূর্তে যেন প্রত্যেক উবার ব্যবহারকারী প্রতি ট্রিপে সুরক্ষিত ও নিরাপদ থাকেন তা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই নীতিমালা গঠন করা হয়েছে। এ লক্ষ্যে উবার চালকদেরকে বিনামূল্যে ৫০ লাখ টাকার মাস্ক ও স্যানিটাইজারের মতো সুরক্ষা সামগ্রী বিতরণ করছে।

চালক ও যাত্রীরা উবার অ্যাপে কিছু নতুন সংযোজন দেখতে পাবেন। যাত্রা শুরু করার আগে একটি নতুন গো অনলাইন চেকলিস্টের মাধ্যমে চালকদের কাছে জানতে চাওয়া হবে যে তারা সুরক্ষা নিশ্চিত করতে যাথাযথ পদক্ষেপ নিয়েছেন কি না এবং মাস্ক পরেছেন কি না। যাত্রীদের জন্যও একই রকম একটি চেকলিস্ট তৈরি করা হয়েছে। প্রতিটি যাত্রা শুরুর আগে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা মাস্ক ব্যবহার করছেন কি না এবং তারা হাত ধুয়েছেন কিংবা স্যানিটাইজার ব্যবহার করেছেন কি না।

কোনো ট্রিপ গ্রহণ করার আগে চালকদেরকে মাস্ক পরে একটি সেলফি তুলতে বলা হবে। উবারের নতুন প্রযুক্তি যাচাই করবে চালক মাস্ক পরেছেন কি না। কোনো যাত্রী বা চালক মাস্ক পরেছেন কি না বা মুখ ঢেকে রেখেছেন কি না সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে নতুন অপশন যুক্ত করা হয়েছে।

চালক বা যাত্রী যে কেউই অনিরাপদ বোধ করলে তাৎক্ষণিক তারা যাত্রা বাতিল করতে পারবেন। মাস্ক না পরা বা মুখ না ঢাকা থাকলেও তারা যাত্রা বাতিল করতে পারবেন। উবার ট্রিপে থাকাকালীন চালক ও যাত্রীদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে যাত্রীদের শুধুমাত্র পিছনের সিটে বসার অনুরোধ জানানো যাচ্ছে। এখন থেকে চালক ব্যতীত গাড়িতে শুধুমাত্র দুজন যাত্রী বসতে পারবেন। বৈশ্বিক ও স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে মিলে রাইডশেয়ারিং করার সময় মেনে চলা উচিৎ এমন কিছু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নির্দেশিকা তৈরি করা হয়েছে যা সকল চালক ও যাত্রীদের দেয়া হবে।

এ সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, চালক ও যাত্রীদের নতুন অভিজ্ঞতা দেয়ার জন্য আমাদের বিশ্বমানের প্রযুক্তি ও সেফটি প্রোডাক্ট টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেহেতু জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে তাই নিজেদের নিরাপদ রাখতে ও পরবর্তী যাত্রাকে সবার জন্য নিরাপদ করতে সকল প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। এই নতুন ফিচার ও নীতিমালাগুলো বিশ্বব্যাপী চালু করা হয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজন অনুযায়ী এগুলো আরও উন্নত ও সংশোধিত করতে থাকব।

সম্প্রতি ডিবিএল ফার্মা, যান্ত্রিক, ডেটল (রেকিট বেনকিজার) এবং ফ্রেশ টিস্যুর সাথে অংশীদারিত্ব করে উবার বাংলাদেশে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করেছে। এই অ্যালায়েন্স গঠনের উদ্দেশ্য ছিল গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চালকদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে তাদেরকে প্রস্তুত করা। এই উদ্যোগের অংশ হিসেবে উবার ও অন্যান্য সহকারী প্রতিষ্ঠানগুলো চালকদের সুরক্ষা সামগ্রী যেমন- মাস্ক, সাবান, টিস্যু ও স্যানিটাইজার বিতরণ করে।

বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫