Follow us

মাহবুবুল এ খালিদের গানে খুশির ঈদ

 

নিজস্ব প্রতিবেদক ::   সিয়াম সাধনার মাস রমজান শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। আর ঈদের খুশিতে অনন‌্য মাত্রা যোগ করেছে ‘ঈদ এলো রে’ শিরোনামের গানটি। এটি লিখেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

গানটির সুর করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজখ‌্যাত নওশীন তাবাসসুম স্মরণ এবং সেরাকণ্ঠের রাফসান মান্নান।

ঈদুল ফিতরের এ গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ’খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশ করা হয়েছে। গানটি ওয়েলকাম টিউন হিসেবে সেট করা যাবে। এজন‌্য রবির গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৪৬৬*৩০১# অথবা *২৮৪৬৬*৩০১# এবং এয়ারটেল গ্রাহকদের *৭৮৮*২৬২# অথবা *২২৭৮৮*২৬২#।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, মাসব‌্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর নিয়ে আসে খোদার রহমত। ঈদের খুশিতে মেতে ওঠেন সবাই। ঘুচে যায় ধনী-গরীব ব‌্যবধান। সবাই এক কাতারে ঈদের নামাজ আদায় করেন। ঝগড়া-বিবাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আর এর মাধ্যমেই ঈদুল ফিতরের সত্যিকার তাৎপর্য নিহিত। আশা করি গানটি সবার ভালো লাগবে। তিনি আরো বলেন, করেনাভাইরাস মহামারির কারণে আমরা কঠিন সময় পার করছি। এবার ঘরেই ঈদ উদযাপন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ঈদ সবার মাঝে নিয়ে আসুক খোদার রহমত। কেটে যাক সব দুর্যোগ। এই ঈদে এটাই হোক আমাদের প্রার্থনা।

উল্লেখ‌্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক উৎসব নিয়ে গান লিখেছেন। তার গান ও কবিতা মানবপ্রেমের মহৎ বাণীতে সমৃদ্ধ। যা মানুষকে অনুপ্রেরণা দেয়, পথ দেখায়। মানুষকে পরিচালিত করে সত্য ও সুন্দরের দিকে। ‘ঈদ এলো রে’ ছাড়াও পবিত্র রমজান মাস নিয়ে তিনি গান লিখেছেন।

যার শিরোনাম ‘আবার এসেছে রমজান’। তিনি গান লিখেছেন মুসলমানদের ধর্মীয় উৎসব শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী এবং কোরবানি নিয়ে। মাহবুবুল এ খালিদ রচিত এসব গানে সংশ্লিষ্ট দিবস ও উৎসবের উপলক্ষ্য ও তাৎপর্য ফুঁটে ওঠে।

বিডি প্রেসরিলিস / ২৫ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫