Follow us

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে ইভ্যালি ডটকম ডটবিডি।করোনা পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি’র এই বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য ইভ্যালির পক্ষ থেকে এসব সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে সিটিটিসির প্রধান কার্যালয়ে এসব নিরাপত্তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ইভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মেদ রাসেল সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেন।ইভ্যালি এবং সিটিটিসি সূত্রে জানা যায়, এসব নিরাপত্তা সামগ্রীর মাঝে ২৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), আড়াই হাজার ফে্ইস মাস্ক, ২৫০টি আই প্রটেকটিভ গ্লাস, ২৫০টি হ্যান্ড ওয়াশার এবং ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। এছাড়াও সিটিটিসি কার্যালয়ের জন্য ৪টি হ্যান্ড থার্মোমিটারও দেওয়া হয়েছে ইভ্যালির পক্ষ থেকে।

এ বিষয়ে ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, করোনার এই দুর্যোগকালে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। সিটিটিসি ডিএমপি’র একটি বিশেষায়িত ইউনিট। তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিলাম। এই সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছেন। তারা নিরাপদ থাকলে আর আমরা সচেতন হলে আমরাও নিরাপদ থাকবো।

ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানের জন্য ইভ্যালির প্রতি ধন্যবাদ জানিয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, করোনার এই সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। করোনায় পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন, মৃতের ঘটনাও ঘটেছে। এরপরও দেশের যেকোনো সংকটকালীন সময়ের মতো এবারও পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধসহ জনগণের নিরাপত্তায় কাজ করছে। এক্ষেত্রে ইভ্যালির আমাদের পাশে এসে দাঁড়ানোতে আমরা কৃতজ্ঞ। এতে আমরা আরও অনুপ্রাণিত হবো।এসময় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এবং বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ সিটিটিসির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস /০৮ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫