Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে শনিবার ২ মে সকালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নন্দনকাননস্থ বাসভবনে আয়োজিত এ বৈঠকে মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুর খানসহ অন্য নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সরকারী এবং ব্যক্তিগত উদ্যোগে, দলীয় উদ্যোগে পরিচালিত ত্রাণ সহায়তার সার্বিক অবস্থা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অবহিত করেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলাব্যাপী ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক যে সাংগঠনিক কর্মসূচি পরিচালিত হচ্ছে তারও বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এ সময় মোশাররফ উপজেলার কোন অসহায়, দুস্থ, মধ্যবিত্ত পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিক বিশেষ নজর দেয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন। বৈঠকে আগামী ২০ রমজান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগ ২য় দফা ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, তার ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজার পরিবারের জন্য গৃহীত ত্রাণের মধ্যে ১ম দফায় ৬ হাজার পরিবারের মাঝে গত ২২ এপ্রিল বিতরণ করেন তার পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। এ সময় তিনি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা সৃষ্টির জন্য নেতৃবৃন্দকে কাজ করার তাগিদ দেন।

বিডি প্রেসরিলিস /০৩ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫