Follow us

করোনায় দিনরাত সেবা দিচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন

 

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশে করোনার ভয়াবহতা দিনদিন বেড়েই চলছে। সেই সাথে বেড়ে চলছে মৃত্যু। করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়ার পর খুব আপন মানুষটিও হয়ে যাচ্ছে পর। ভালোবাসার মানুষ তখন ভয় আর আতঙ্কের আরেক নাম।এক মূহুর্তে কাছের মানুষটি যেন খুব দূরের কেউ অচেনা একজন যাকে ধরা যাবে না ছোয়া যাবে না। সারাদেশের বিভিন্ন স্থানের চিত্র যখন এমন তখন কিছু কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এসকল মানুষের সেবায়। বাড়িয়ে দিয়েছে বন্ধুর হাত। নিজেদের কাঁধে তুলে নিয়েছে দায়িত্ব।

এমনই একটি প্রতিষ্ঠানের নাম কোয়ান্টাম ফাউন্ডেশন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের অফিস। এসকল প্রতিষ্ঠান দিনরাত কাজ করে চলেছে মানুষের সেবায়।কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অগার্নিয়ার মোস্তফা মাহমুদ হেলাল জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের এই ক্রান্তিলগ্নে যখন করোনা রোগীরা সেবা বঞ্চিত,কছের মানুষও থাকছে না কাছে, ডাক্তারা প্রয়োজনীয় পিপিই এর অভাবে ডাক্তারা যেখানে জীবনের হুমকি নিয়ে সেবা দিচ্ছে এমন সময় আমাদের সেবার হাত সবার জন্য প্রসারিত আছে।

একটি ফোন করা মাত্র আমরা পৌঁছে যাব সেবা গ্ৰহীতার কাছে। তিনি আরও বলেন করোনা আক্রান্ত হয়ে যখন কোনো রোগী সেবা নিতে পারছে না অথবা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে লাশ দাফন করা হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটলে আমাদের ফোন করুন আমাদের প্রতিষ্ঠান সমস্ত কার্যক্রম সম্পাদক করবে।এছাড়াও করোনাসহ যেকোনো রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া। হাসপাতালে রোগীর ওষুধের ব্যবস্থা করার যাবতীয় সকল কাজ আমরা করে থাকি। এছাড়াও করোনা রোগীর সেবা দেয়ার জন্য ডাক্তারদের জন্য বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় জীবন সুরক্ষাকারী পিপিই সরবরাহ করা হয়।

তিনি আরও জানান করোনা আক্রান্ত রোগীদের সকল সেবা দান ও লাশ দাফনের সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান যেকোন লাশ দাফন করে থাকে এবং আমাদের রক্ত দান কর্মসূচি সবসময় অব্যাহত আছে ।এছাড়াও আমাদের প্রতিষ্ঠান সারা বছর নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যে কেউ যেকোনো সময় যেকোনো সেবা পেতে যোগাযোগ করতে পারে। সবাইকে সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর।মোস্তফা মাহমুদ হেলাল, কো-অগার্নিয়ার কোয়ান্টাম ফাউন্ডেশন, ফোন-01740908374

বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫