Follow us

বিক্রয়ের নতুন বিভাগ ‘নিত্যপ্রয়োজনীয় সামগ্রী’

 

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম যুক্ত করলো নতুন বিভাগ ‘নিত্যপ্রয়োজনীয় সামগ্রী’। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতারা অনলাইনে স্টোর খুলতে পারবেন কোনও ফি ছাড়াই।

বিক্রয় ডটকমে ১৫০টিরও বেশি স্টোরে চার হাজারেরও বেশি বিজ্ঞাপনের মধ্য থেকে ঘরে বসে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এতে করে বিক্রেতারা দোকান বন্ধ থাকলেও অনলাইন স্টোর খুলে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ব্যবসা সচল রাখতে পারছেন।নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে থাকছে চাল, ডাল, তেল, ডিম ইত্যাদি, মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজারের মতো স্বাস্থ্যসেবার পণ্য, ঘর পরিষ্কারের জন্য গৃহস্থালি সামগ্রী, শিশুদের পণ্য দুধ, ফর্মুলা ডায়াপার ইত্যাদি, তাজা ফল ও সবজি, টাটকা মাছ ও মাংস ইত্যাদি সাতটি সাব-ক্যাটাগরি আছে।

নতুন বিভাগ প্রসঙ্গে বিক্রয় ডটকমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের কথা মাথায় রেখেই আমাদের এই প্রয়াস। ক্লাসিফাইড হিসেবে আমরা দেশব্যাপী বিক্রেতাদের সুযোগ করে দিচ্ছি যাতে তাঁরা বিক্রয় ডটকমে বিনামূল্যে দোকান খোলার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে পারেন। একইসঙ্গে গ্রাহকরা পছন্দমতো জায়গা বাছাই করে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নিরাপদভাবেই কেনাবেচা হবে বলে আমার বিশ্বাস।’

পরিপূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক দিয়ে প্যাকেজ বাক্স পরিষ্কার করা এবং নগদ অর্থের পরিবর্তে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের পরামর্শ দিয়েছে বিক্রয় কর্তৃপক্ষ।

বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫