Follow us

এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে গ্রামীণফোন-ব্র্যাক

 

নিজস্ব প্রতিবেদক :: ‘ডাকছে আমার দেশ’ নামের যৌথ উদ্যোগে দেশের এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের দিনমজুর এবং অতি দরিদ্ররা। তাদের সহায়তার জন্যই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।শুক্রবার অনলাইনে সংবাদ সম্মলনে উদ্যোগটির ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়ভাবে করোনাভাইরাস দুর্যোগের বিরুদ্ধে জয়ী হতে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।দেশের ৬৪ জেলায় নিম্ন আয়ের ২ হাজার ৬৭৫ জন মানুষ নিয়ে ব্র্যাকের পরিচালিত জরিপে নিম্নআয়ের ১৪ শতাংশ পরিবারের বাসায় খাবার নেই বলে উঠে এসেছে। আর এই সময় অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ শতাংশ কাজ হারিয়েছেন কিংবা তাদের কাজের সুযোগ কমেছে বলে জানিয়েছে।

তাদের সহায়তার জন্য গ্রামীণফোন ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। যা ব্র্যাককে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারের কাছে সাহায্য পৌঁছাতে সহায়তা করবে। এ উদ্যোগে প্রতি পরিবারকে দেড় হাজার করে টাকা দেয়া হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান।সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।এছাড়াও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে এ উদ্যোগ যুক্ত হওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫