Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: চলমান করোনাভাইরাস দুর্যোগে দেশব্যাপী নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।এর মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুরে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘আনাস ইলেকট্রনিক্স’। অর্ধশতাধিক সাব-ডিলারসহ দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে তারা।

শুক্রবার (১০ এপ্রিল) এক দিনেই ৫০ জন সাব-ডিলারের মাঝে ৫০ বস্তা চাল বিতরণ করা হয়। ভ্যানযোগে তাদের প্রত্যেকের বাসায় চাল পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি শোরুমের স্টাফদের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।ওয়ালটনের ডিস্ট্রিবিউটর আনাস ইলেকট্রনিক্স এর শোরুমে সাব-ডিলারদের জন্য রাখা ৫০ বস্তা চাল

এ প্রসঙ্গে টঙ্গীর ঝিনু মার্কেটের ‘আনাস ইলেকট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী রাসেল আহমেদ মাসুদ বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা দুর্যোগের সময় কারো কাছে কিছু চাইতে পারেন না। অথচ তারা মুখ বুজে কষ্ট সহ্য করেন। তাদের জন্যই আমাদের এই প্রয়াস।

আগামী দিনগুলোতে সাব-ডিলারদের সঙ্গে ওয়ালটনের সু-সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেন রাসেল।তিনি বলেন, সাব-ডিলারদের পাশাপাশি এলাকার শতাধিক অসহায় খেটেখাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। এসব সহায়তা কার্যক্রম দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চলবে।

বিডি প্রেসরিলিস /১২ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫