Follow us

করোনা সংক্রমণ প্রতিরোধে ফুডপান্ডার সতর্ক পদক্ষেপ

 

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের প্রকোপ, সম্প্রতি যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সচেতনতার বার্তা। গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার ও রাইডারদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

কোভিড-১৯ প্রতিরোধে গ্রাহকদের সুরক্ষার্থে ইতোমধ্যে ফুডপান্ডা তাদের রাইডারদের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে। একইসাথে সংস্পর্শ কমিয়ে আনতে তারা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট অপশনগুলো ব্যবহারের জন্য অর্থাৎ ক্যাশবিহীন পেমেন্ট সুবিধা ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করছে। এছাড়া গ্রাহকদের সুরক্ষার্থে সংস্পর্শবিহীন খাবার ডেলিভারির জন্য অর্ডার করা খাবার বাসা কিংবা অফিসের সামনে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে ফুডপান্ডার সকল রাইডারদেরকে ফেসমাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে, পাশাপাশি বাসা এবং কর্মস্থলে প্রতিনিয়ত সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করতে ফুডপান্ডা সম্প্রতি লাইফবয়ের সাথে একটি চুক্তি সম্পাদন করেছে, যার অধীনে ফুডপান্ডার সকল রাইডার এবং রেস্টুরেন্ট পার্টনারদের লাইফবয় হ্যান্ড ওয়াশ প্রদান করা হবে।

ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মাবলী অবলম্বনের বিষয়ে আমরা আমাদের তালিকাভুক্ত রেস্টুরেন্টগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সেই সাথে সাধারণ খাদ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে যাচ্ছি। ফুডপান্ডা তাদের অংশীদারদের সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই সাথে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে”।এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারীর এই কঠিন সময়ে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পার্টনার রেস্টুরেন্টগুলোকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফুডপান্ডা।

ফুডপান্ডা তাদের পার্টনারদের জন্য একটি যোগাযোগ ব্যবস্থা ও তথ্য শেয়ারিং কৌশল নিয়ে এসেছে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে বিতরণ করার জন্য কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধমূলক পোস্টারসহ ফেসমাস্ক ও মিনি লাইফবয় হ্যান্ড ওয়াশ সমন্বিত কেয়ার প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।স্বাস্থ্যসেবা কর্মীদের গুরুত্ব বিবেচনা করে, কোভিড-১৯ মোকাবেলায় প্রথমে এগিয়ে আসা স্বাস্থ্যসেবা কর্মী ও তাদের সাথে কাজ করতে আগ্রহী স্বেচ্ছাসেবীদের বিনামূল্যে ২০,০০০ খাবারের প্যাকেট সরবরাহ করবে ফুডপান্ডা।

বিডি প্রেসরিলিস /২৩ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫