নিজস্ব প্রতিবেদক :: দেশের এসএমই ব্যবসায়ীদের জন্য ক্লাউডভিত্তিক সল্যুশন ‘আমার হিসাব’ নিয়ে এসেছে মোবাইল অপারেটর রবি।সল্যুশনটি এসএমই এবং খুচরা ব্যবসায়ীদের চাহিদার বিষয়ে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।
এর মাধ্যমে যে কোনো স্থান থেকে দৈনিক বিক্রি, পণ্য ও কাঁচামালের মজুদের পরিমাণ, গুদামজাত দ্রব্যের হিসাব, দৈনিক বিক্রির প্রতিবেদনসহ পরিপূর্ণ অ্যাকাউন্টিং সল্যুশন পাবেন ব্যবসায়ীরা।বন্দর নগরীর চট্টগ্রাম ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সল্যুশনটি উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল। এসময় রবি ও ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহকরাও উপস্থিত ছিলেন।ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন উভয় প্লাটফর্মেই ‘রবি আমার হিসাব’ সল্যুশনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারকারীদের সুবিধার্থে সল্যুশনটি বাংলা সংস্করণেও রাখা হয়েছে।
সল্যুশনটির জন্য দুটি প্যাকেজ রয়েছে। সর্বোচ্চ ৫ ব্যবহারকারীর জন্য বেসিক প্যাকেজটি ৮০০ টাকা এবং সর্বোচ্চ ১০ ব্যবহারকারীর জন্য অ্যাডভান্সড প্যাকেজের দাম এক হাজার টাকা।মুদি দোকান, সুপার শপ, স্যানিটারি শপ, ফার্নিচার শপ, হার্ডওয়্যার শপ, পোশাকের দোকান, ফার্মেসির মতো খুচরা ব্যবসা পরিচালনার জন্য ‘রবি আমার হিসাব’ খুব সহায়ক হবে বলে জানান কর্মকর্তারা।
বিডি প্রেসরিলিস /১৬ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫