নিজস্ব প্রতিবেদক :: ইউনিলিভার বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মধ্যে একটি চুক্তি হয়েছে।অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণা, নতুন পরিকল্পনা এবং উদ্ভাবনের পথ সুগম করা এই চুক্তির মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার ইউনিলিভারের মানব সম্পদ পরিচালক সাক্ষি হান্ডা এবং আইবিএ’র পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে আইবিএ’র শিক্ষার্থী এবং শিক্ষকরা বিভিন্ন লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ পাবে; যেখানে তারা টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন খাতে অবদান রাখার সুযোগ পাবে।
এছাড়া ‘টেকসই জীবনমান পরিকল্পনা’র প্রধান তিনটি লক্ষ্য অর্জনে ইউনিলিভার বিশ্বব্যাপী যেসব টেকসই কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোতেও তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাবেন।ইউনিলিভার বাংলাদেশের হোমকেয়ার অ্যান্ড ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট ডিরেক্টর তানজিম ফেরদৌস আলম, আইবিএ’র এমবিএ প্রোগ্রামের অধ্যাপক ও সমন্বয়ক মোহিউদ্দিনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১৩ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫