Follow us

এই প্রথম স্মার্টওয়াচ আনল অপো

 

নিজস্ব প্রতিবেদক :: এই প্রথম বাজারে স্মার্টওয়াচ আনল অপো। মডেল অপো ওয়াচ। এটি দেখতে অ্যাপল ওয়াচের মতোই। অ্যাপল ওয়াচ থেকে অনুপ্রাণিত নতুন স্মার্টওয়াচের ডিজাইন।৪১ মিলিমিটার ও ৪৬ মিলিমিটার সাইজে পাওয়া যাবে অপো ওয়াচ। ডিভাইসটিতে কালার ওস অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এতে রয়েছে অ্যামোলিড ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে ই-সিম সাপোর্ট থাকছে।

চীনের বাজারে ওয়াচটির দাম ১৪৯৯। কালো সোনালি ও রুপালি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। ৪৬ মিমি ভেরিয়েন্টে এই স্মার্টওয়াচের দাম ১৯৯৯ ইউয়ান।এই স্মার্টওয়াচে একটি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গেই ঘড়ির পাশে দুটি বাটন থাকবে। ৪১ মিমি ভেরিয়েন্টে 1.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে ৪৬ ইঞ্চি মডেলে রয়েছে ১.৯১ ইঞ্চি ডিসপ্লে। এই স্মার্টওয়াচে কালার ওস স্কিন চলবে। ওয়্যার ওএস এর উপরে এই স্কিন ডিজাইন করেছে চীনের কোম্পানিটি। এই মুহূর্তে শুধুমাত্র অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে এই স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে।

অপো ওয়াচের ভেতরে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ২৫০০ মডেলের চিপসেট। সঙ্গে রয়েছেঅ্যাপোলোর কো-প্রসেসর। নতুন স্মার্টওয়াচে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং করা যাবে।অপো ওয়াচে থাকছে ই-সিম সাপোর্ট। ৪১ মিমি মডেলে রয়েছে ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। অন্যদিকে ৪৬ মিমি মডেলে রয়েছে ৪৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

বিডি প্রেসরিলিস /০৭ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫