নিজস্ব প্রতিবেদক :: আনন্দঘন পরিবেশে ‘ওয়ালটন-দেশ রূপান্তর’ বিশ্বকাপ কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হলো।বুধবার দেশ রূপান্তর কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ‘দেশ রূপান্তর’ সম্পাদক অমিত হাবিব ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের যুগ্ম সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ খোকন, উপ-সম্পাদক মাহবুব মোর্শেদ, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান খোকন, সেলস জেনারেল ম্যানেজার সাইফুল হক সিদ্দিকী এবং ওয়ালটনের সিনিয়র অফিসার-পিআর অ্যান্ড মিডিয়া আরজু হোসেন।
বিশ্বকাপ কুইজ ছিল দুই পর্বের। প্রতি পর্বেই ছিল পাঠকদের ব্যাপক ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। প্রথম ও দ্বিতীয় পর্বে মোট পুরস্কার ছিল ১৩টি করে। প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর জিতে নেন ঢাকার নাখালপাড়ার আতাউর। দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি পান ঢাকার ফার্মগেটের ওমর ফারুক। তৃতীয় পুরস্কার হিসেবে ছিল ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। নারায়ণগঞ্জের মান্নান পান ওভেন। এছাড়াও চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে ছিল ৫টি করে ওয়ালটন রাইসকুকার ও ওয়ালটন ব্লেন্ডার।
দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ছিল ৪৩ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি। সেটি জেতেন ঢাকার ফার্মগেটের এম এ হামিদ। দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি জেতেন ঢাকার বনানীর আরিয়ান। তৃতীয় পুরস্কার ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন জেতেন গোদনাইল, নারায়ণগঞ্জের মারুফ। দ্বিতীয় পর্বের চতুর্থ পুরস্কার হিসেবে ওয়ালটন রাইসকুকার জেতেন আরো ৫ জন। পঞ্চম পুরস্কার হিসেবে ওয়ালটন ব্লেন্ডার জেতেন ৫ জন। পুরস্কার গ্রহণের সময় পুরষ্কারজয়ীদের অনেকের সঙ্গে ছিল তাদের পরিবারের সদস্যরাও।
বিডি প্রেসরিলিস /২৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫