নিজস্ব প্রতিবেদক :: বন্দরনগরী চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ চট্টগ্রাম বুট ক্যাম্প ২০২০’।দুই দিনব্যাপী বুটক্যাম্পের কর্মশালায় হাতে-কলমে শেখানো হয়েছে কিভাবে একটা আইডিয়া থেকে বিশ্ব পরিবর্তন ও বিলিয়ন ডলারের স্টার্টআপ গড়ে তোলা যায়। বুটক্যাম্পে ২০০ তরুণ অংশ নেন।বুটক্যাম্প ও কর্মশালা উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।
প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, চট্টগ্রামের মানুষ চাকরির চেয়ে ব্যবসা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ফলে এখানে তৈরি হচ্ছে নতুন নতুন স্টার্টআপ। এসব স্টার্টআপকে সহায়তা করতে সরকার সবসময় চেষ্টা করছে।সৈয়দ মুজিবুল হক বলেন, গবেষণাকে পণ্যে রূপ দিয়ে সমস্যা সমাধান করতে হবে। পৃথিবীর বড় দশ জন ধনী এসেছেন নিজেদের তৈরি স্টার্টআপ থেকেই।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘ফিন্যান্সিয়াল মডেলিং’ এবং ‘হাউ টু টক উইথ ইনভেস্টর’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।দুই দিনে মোট ৫০টি আইডিয়া পিচিং করার সুযোগ পায়। সেখান থেকে ১৪ আইডিয়া নির্বাচন করা হয়।স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, আইডিয়া প্রজেক্টের পরিচালক সৈয়দ মুজিবুল হক, স্টার্টআপ বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আরএইচএম আলাওল কবির, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রিজোয়ান খানসহ আরও অনেকেই।
বিডি প্রেসরিলিস /২৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫