Follow us

ইওর ট্রাভেল ভ্যালেন্টাইনস পার্টিতে বহুজাতিক ট্রাভেল অপারেটর

 

নিজস্ব প্রতিবেদক :: ইওর ট্রাভেলের জমজমাট ভ্যালেন্টাইনস নাইট পার্টি হয়ে গেল রাজধানীর অভিজাত হোটেলে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধায়। এতে অতিথি হিসেবে যোগ দেন সে সব প্রিভিলেজড গেস্ট যারা গত বছর বিভিন্ন সময়ে ইওর ট্রাভেলের প্যাকেজহলিডে প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

ভ্যালেন্টইনস সন্ধ্যার ক্ষণটি আরো বর্ণাঢ্য হয়ে এক আনন্দ আয়োজনে রূপ নেয় খ্যাতিমান কন্ঠশিল্পী লাবণীর গানে, ডিজে আকস-এর অনন্য পরিবেশনা এবং রাতুল ও তার ড্যান্স গ্রুপের অপরূপ নাচের ছন্দে। পার্টি শুরুর পরপরই ইওর ট্রাভেলের ৫০ জন কর্মীর হাতে বছরে তাদের অনন্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সনদ তুলে দেয়া হয়। এ ছাড়াও মনোরম এই সন্ধ্যায় সেরা দম্পতি, সেরা নৃত্য জুটি এবং সেরা সুবেশী দম্পতি নির্বাচিতদের হাতে তুলে দেয়া হয়স্বীকৃতি সনদ ও উপহার সামগ্রী।

এ ছাড়াও ইওর ট্রাভেলের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশী পর্যটকদের জন্য ‘বুদ্ধিস্ট পিলগ্রিমেজ’ নামে একটি অনন্য ভ্রমণ প্যাকেজ শুরুর ঘোষণা দেয়া হয় এ আয়োজনে। ‘বুদ্ধিস্ট পিলগ্রিমেজ’ প্যাকেজের মাধ্যমে বিদেশী বৌদ্ধ পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রাচীন বৌদ্ধ স্থাপনা, মঠ ও ধ্বংসাবশেষগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

বিডি ইন-বাউন্ড ট্যুরিজম প্রেসিডেন্ট রেজাউল ইকরাম এ বিষয়ে বলেন, এই ভ্রমণ প্যাকেজ বাংলাদেশের ইন-বাউন্ড পর্যটনে নতুন গতির সূচনা ঘটাবে। আটাবের প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, অতি আনন্দের খবর, বিদেশি ট্যুর অপারেটররা বাংলাদেশের পর্যটনের উন্নয়নে এভাবে এগিয়ে এসেছেন। বুদ্ধিস্ট পিলগ্রিমেজ এমন এক অনন্য আয়োজন যা অনেকের ভাবনাতেও আসেনি এর আগে।

ইওর ট্রাভেল ভ্যালেন্টাইনস নাইটস পার্টির এ চমৎকার আয়োজনে অন্যান্য বিশেষ অভ্যাগতদের মধ্যে ছিলেন ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ফারুক হাসান, ডিবিসিসিআই প্রেসিডেন্ট আনোয়ার শওকত আফসার, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) প্রেসিডেন্ট মো. রাফেউজ্জামান, টিডিএবি প্রেসিডেন্ট সৈয়দ হাবিব আলি, বিডি-ইন বাউন্ড প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, রিজেন্ট এয়ারওয়েজের সিসিও হানিফ জাকারিয়া এবং আটাবের প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম। বিগত দুই বছর ধরে বিশ্বের ৮টি দেশে নিজস্ব কার্যালয়ের মাধ্যমে পর্যটকদের প্রশংসনীয়সেবা দিয়ে আসছে ইওর ট্রাভেল।

বিডি প্রেসরিলিস /২৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫