Follow us

ভাইব্রেন্ট এখন রাজধানীর প্রাণকেন্দ্র মহাখালীতে

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারনের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা ফুটওয়্যারের ব্র্যান্ড ভাইব্রেন্ট’র আউটলেট উদ্বোধন করা হয়েছে। ঢাকার ব্যস্ততম এলাকা মহাখালীর সেনা কল্যান সংস্থা (এসকেএস) টাওয়ারে গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশতম সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ ও মোঃ কামরুল ইসলাম, জিএম-পাবলিক রিলেশনস্ সহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট সামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরী।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে প্রায় ৯০০ ডিজাইনের জুতার কালেকশন রয়েছে।

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। খুব শীঘ্রই বিভাগীয় শহর বরিশালে ভাইব্রেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।উদ্বোধনী মূল্যছাড় ২০%-এর সুবিধা নিয়ে ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা মহাখালীর এসকেএস টাওয়ারে ভাইব্রেন্টের শো-রুমের যাত্রা শুরু হয়েছে।

বিডি প্রেসরিলিস /১৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫