Follow us

যাত্রা শুরু করলো ওয়ালটন গ্রুপের নতুন ব্র্যান্ড ‘সেইফ’

 

নিজস্ব প্রতিবেদক :: যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের আরেকটি নতুন ব্র্যান্ড ‘সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনস’।ক্রেতাদের হাতে উচ্চ গুণগতমান, নিরাপদ, পরিবেশবান্ধব ও বিদুৎ সাশ্রয়ী বৈচিত্র্যময় মডেলের ইলেকট্রিক্যাল পণ্য তুলে দিতে ওয়ালটন গ্রুপের এই উদ্যোগ।

গত ৪ ফেব্রুয়ারি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় কেক কেটে সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনস ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, ডেপুটি ম‌্যানেজিং ডিরেক্টর মো. আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউসুফ আলী, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল রানা, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ কোহিনুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমানসহ ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেইফ ইলেকট্রিক্যাল সল্যুশনস’র সিইও সোহেল রানা বলেন, গ্রাহকদের হাতে নিরাপদ ও সর্বোচ্চ গুণগতমানের নিত্য নতুন ইলেকট্রিক্যাল পণ্য পৌঁছে দিতে যাত্রা শুরু করলো ‘সেইফ’। সেজন্য নিজস্ব কারখানায় ইউরোপ-আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ স্থাপন করা হয়েছে। গড়ে তোলা হয়েছে গবেষণা এবং মান উন্নয়ন বিভাগ। আছে মান নিয়ন্ত্রণ বিভাগ। সেখানে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিউশন (আইইসি) স্ট্যান্ডার্ড অনুযায়ী উৎপাদিত পণ্যের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করা হয়। এছাড়া উৎপাদন ও বিপণনে নিযুক্ত আছেন একঝাঁক দেশীয় প্রকোশলী, ডিজাইনার এবং দক্ষ বিক্রয় কর্মী বাহিনী। তারা গ্রাহকদের হাতে প্রতিনিয়ত বৈচিত্র্যময় ও লেটেস্ট মডেলের নিরাপদ সব ইলেকট্রিক্যাল পণ্য তুলে দেবে।

সেইফ ব্র্যান্ডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ কোহিনুর রহমান বলেন, ‘ভোক্তাদের সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন ও নিরাপদ ইলেক্ট্রিক্যাল পণ্য সামগ্রী সরবরাহের মাধ্যমে সেইফ ব্র্যান্ড শিগগিরই গ্রাহক পছন্দের শীর্ষে উঠে আসবে।’সেইফ এর ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের এলইডি লাইট, মাল্টিপ্ল্যাগ বা এক্সটেনশন সকেট, সার্কিট ব্রেকার ও সিলিং ফ্যান তৈরি ও বাজারজাত করছে সেইফ ব্র্যান্ড। ধাপে ধাপে টেবিল ফ্যান, রিজার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইচ-সকেটসহ অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্যও বাজারজাত করা হবে।

বিডি প্রেসরিলিস /০৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫