Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: পাবনায় রত্নদ্বীপ রিসোর্টে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোন-১’র বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০। সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’র মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী।

সম্মেলনে বক্তব্য রাখেন কোম্পানির হেড অব অপারেশন, জনাব মালিক মোহাম্মদ সাঈদ, চীফ সেল্‌স এন্ড ট্রেড মার্কেটিং অফিসার শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এছাড়াও সম্মেলনে একাউন্টস এন্ড ফিন্যান্স বিভাগের পরিচালক মোঃ গোলাম কবিরয়িা, এইচআর বিভাগের উপ-মহাব্যবস্থাপক মসি মোনামী হক ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে জনাব অঞ্জন চৌধুরী তার বক্তব্যে মানসম্মত পণ্য বিক্রয় এবং সেবার পরিধির আরও উন্নয়ন সাধন করে গ্রাহক এবং ব্যবসায়িক পার্টনারদের মন জয় করার উপর আলোকপাত করেন এবং প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রদান করেন। সম্মেলনে জুনকস কন্সাল্টিং’র সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার জনাব কাজী মোহাম্মদ শাহেদ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের জন্য উৎসাহমূলক বিশেষ বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশি মানুষের ব্যতিক্রমী চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে। ব্যবসার বাইরেও দায়িত্ববোধ থেকে ভোক্তা ও পার্টনারদের কথা চিন্তা করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দেশ এবং সমাজের উন্নয়নের জন্য নারী শিক্ষা, নিরাপদ মাতৃত্ব, সার্ভিক্যাল ক্যান্সার, নারী অধিকারের মতো অনেক সামাজিক সচতেনতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

এই দিনের সম্মেলনে জোন ১ (ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ) সেল্‌স টিম এর সব সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনের আগের দিন তারা ফ্যাক্টরীতে মানসম্মত পণ্য উৎপাদন ও বিতরণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ার-২০১৯ সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। সর্বশেষে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

বিডি প্রেসরিলিস /০৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫