নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপের ফ্যাশন উদ্যোগ হিসেবে তিনশর বেশি ডিজাইনের পোশাকপণ্য ও লাইফস্টাইল সামগ্রী নিয়ে আসছে সোলাস্তা।বিশ্বসংষ্কৃতির আবহে তরুণদের লাইফস্টাইল ও ফ্যাশন চাহিদাকে মাথায় রেখে সোলাস্তার এই আত্মপ্রকাশ। সোলাস্তার শ্লোগান, ‘বি নিউ, বি ইউ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর র্যাডিসন হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক।কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয় সোলাস্তার।
সোলাস্তার আবির্ভাবকে অভিবাদন জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “এতোকাল আমরা তো শুধু বিদেশিদের ফরমায়েশি কাজ করেছি। এবার সোলাস্তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ডিং হতে যাচ্ছে।”“পৃথিবীর শীর্ষ ব্র্যান্ডগুলো আমাদের এখান থেকেই পণ্য তৈরি করিয়ে নিয়ে যাচ্ছে। অর্থনীতিতে আমরা অনেক এগিয়েছি, কিন্তু প্রত্যাশিত সেই ভাবমূর্তি আজও তৈরি হয়নি সবক্ষেত্রে। আমার বিশ্বাস, সোলাস্তা আমাদের এ চাহিদা পূরণ করতে পারবে।”
রুবানা হক বলেন, “যথাযথ যত্নের অভাবে মসলিন, জামদানির মতো অনেক ঐতিহ্যই আজ হারিয়ে যেতে বসেছে। এটি থামাতে হবে। বাংলাদেশকেও বিশ্বের সামনে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ, এই পণ্যটি আমাদের।”“অত্যন্ত আনন্দের বিষয়, আজ দেশে কেবল বয়সে তরুণ নয়, বয়ষ্ক তরুণদের জন্যও এসেছে সোলাস্তা। আমি চাই দেশের সর্বত্র সোলাস্তার অন্তত একটি করে আউটলেট থাকুক।”
মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, সোলাস্তা মানেই বর্ণাঢ্য, উজ্জ্বল। বাংলার এই উজ্জ্বলতা তার বিভা নিয়ে ছড়িয়ে পড়ুক বিশ্বের সবখানে। বিশ্ব দরবারে গৌরবের স্থানে অধিষ্ঠিত হোক বাংলাদেশের নাম।“এই প্রত্যয়ে সবার আস্থা আর ভালোবাসার মধ্য দিয়েই আত্মপ্রকাশ হলো সোলাস্তার।”
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ বছর ধরে মানসম্পন্ন পোশাক উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে আস্থা অর্জন করেছে মডেল গ্রুপ। শিল্পপতি মাসুদুজ্জামানের হাতে গড়া মডেল শিল্প গ্রুপের ২০টি অঙ্গপ্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেঅনুষ্ঠানে বাংলাদেশের ফ্যাশন বিবর্তনের ওপর একটি কোরিওগ্রাফি পরিবেশন করে থিয়েটার গ্রুপ প্রাচ্যনাট। এছাড়া ছিল স্টাইলিস্ট আজরা মাহমুদের র্যাম্প শো।শেষে চিরকুট ব্যান্ড সঙ্গীত পরিবেশনা করে।
বিডি প্রেসরিলিস /০১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫