নিজস্ব প্রতিবেদক :: ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) চতুর্থবারের মতো আয়োজন করল ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন। পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবেএই অনলাইন ক্যাম্পেইন।
উন্মাদনাপূর্ণ এই সেল ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, মেগা ডিলস, গিফট আইটেমস (চকলেট, ফুল, টেডি বেয়ার, পারফিউম) হ্যাপি আওয়ার ভাউচার, শেক শেক ভাউচার, গ্লোবাল কালেকশন ভাউচার, নতুন কাস্টমারদের জন্য ওয়েলকাম ভাউচারসহ আরও অনেক আকর্ষণ।
দারাজ ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইনএর বিশেষ আকর্ষণ হিসেবে র্যাফেল ড্র বিজয়ীর জন্য থাকছে হেলিকপ্টার রাইডের সুবর্ণ সুযোগ।এছাড়াও দেশের ৬টি বিভাগ- রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে রোড শো- যার মাধ্যমে কাস্টমাররা গেমসে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন গ্লোবাল পুরস্কার সহ অনেক কিছু।
গ্রাহকদের জন্য দারাজ অ্যাপে থাকছে ফ্রুট ক্রাশের মতন মজাদার গেইমযার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে তারা জিতে নিতে পারেন৮,০০০, ৫,০০০ ও ৩,০০০ টাকার ভাউচার।ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২৪,০০০ টাকায় আই লাইফ জেড এয়ার ল্যাপটপ, ৮,৭০০ টাকায় ৩২” ভাইকান এল ই ডি টিভি, ১,৬৫০ টাকায় নেভিফোরস মেন্স ওয়াচ, মটোরোলা ওয়ান অ্যাকশন ফোন মাত্র ২১,৩২০ টাকায় এবং ২৬,৩০০ টাকায় কক্সবাজারহোটেল রয়েল টিউলিপে ২ রাত/৩ দিনের হানিমুন প্যাকেজ।
এছাড়া, দারাজ (daraz.com.bd) দিচ্ছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে সেভিংস অফার। ফেব্রুয়ারি ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউ সি বি ব্যাংকের মাধ্যমে প্রিপেমেন্ট করলে থাকছে ১৫% পর্যন্ত সেভিংস (সর্বোচ্চ ক্যাপঃ ২,০০০ টাকা)।
এছাড়া বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১০% (সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত) বিকাশ ক্যাশব্যাক সুবিধা এবং বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০% মূল্য ছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।
বিডি প্রেসরিলিস /০১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫