নিজস্ব প্রতিবেদক :: নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ২৮ জানুয়ারি আয়োজিত হলো ই-কমার্স ওয়েবসাইটের ওপর ফ্রি ওয়ার্কশপ। দেশের সুনামধন্য আইটি সেবা ও আইটি কনসালটেন্সি সেবাদাতা প্রতিষ্ঠান ও দেশের প্রথম ও একমাত্র আইক্যান (ICANN) অ্যাক্রেডিটেড ডোমেইন রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের সহযোগীতায়।
নারী উদ্যোক্তা হিসেবে ই-কমার্স ই-ক্যারিয়ার গড়া ও নিজের ভেতরে নেতৃত্ববোধ জাগিয়ে তুলতে সারা দিনব্যাপী প্রোগ্রামে দেশের ই-কমার্স বিজনেস নিয়ে প্রফেশনালরা আলোচনা করেন। ক্যারিয়ার গড়ার নানাবিধ বিষয় এবং উদ্যোক্তা হিসেবে ই-কমার্স এ ক্যারিয়ার গড়া শীর্ষক আলোচনায় ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অফ অপারেশনস খান মোহাম্মদ নকীব স্বাধীন, অপারেশন ম্যানেজার আরাফাত রিমন, বিজনেস ডেভলপমেন্ট এক্সেকিউটিভ সোহানি মেঘলা, উইবিডি চেয়ারপার্সন শারমিন আক্তার সাজসহ আরো অনেকে। ইনকোডিয়াস এবং উইবিডি সম্মোলিতভাবে প্রোগ্রামটি আয়োজন করে।
ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নারী উদ্যোক্তারা আমাদের দেশে অনেকটা এগিয়ে আছেন। তারা পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি যে নিজের পরিচয় বানাতে আগ্রহী সে বিষয়টি আসলেই প্রশংসাযোগ্য। ইনকোডিয়াস এবং উইবিডি সম্মোলিতভাবে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিজনেসের উন্নয়নের জন্য যে এমন একটি প্রোগ্রামের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসাযোগ্য এবং ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড তাদের এই উদ্যোগে সঙ্গে থাকতে পেরে গর্বিত।
বিডি প্রেসরিলিস /৩০ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫