নিজস্ব প্রতিবেদক :: ঋতুরাজ বসন্ত আসে ফুলে সৌরভ নিয়েই। মাঠের পর মাঠ তখন সর্ষে ফুলেল উজ্জ্বল সোনালী আভায় ভরে ওঠে। আর কদিন পরেই সেই মাহেন্দ্রক্ষণ। আসবে বসন্ত,পহেলা ফাল্গুন। বাঙালি মুখিয়ে থাকে অন্যরকম ভালোলাগায় দিনটি উদযাপনের প্রতীক্ষায়। আর এমন দিনটি তো আসলে উৎসবে মেতে ওঠার। আর এই উদযাপন নতুন পোশাক ছাড়াও যে অসম্পূর্ণ থেকে যায়। তাইতো বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষ্যে সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ।
গোল্ডেন হলুদ,কাচা হলুদ,কমলা,গেরুয়া,মেজেন্টা এর সাথে আরো সহকারি হিসাবে গাজর কমলা,টিয়া,সবুজ,নেভী ব্লু ও ফিরোজা রং এ উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক।
ফ্লোরাল মোটিফে মূলত ট্র্র্যাডিশানাল পোশাকই থাকছে এই কালেকশনে আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার।সূতি,লিলেন,এন্ডি,সিল্ক,হাফ সিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রীন প্রিন্ট, হাতের কাজ, কারচুপি ইত্যাদি।
বিডি প্রেসরিলিস /২৯ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫